1. live@koyrarkantha.online : কয়রার কন্ঠ : কয়রার কন্ঠ
  2. info@www.koyrarkantha.online : কয়রার কন্ঠ :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা আদালতের বিভিন্ন মামলায় জব্দকৃত মালামাল নিলামে বিক্রি হবে মঙ্গলবার আম খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত, একজনের মৃত্যু জাগপার খুলনা জেলা কমিটি ঘোষণা: সভাপতি আরিফুল সম্পাদক মাহমুদুল কয়রায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন: অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা কয়রায় চুরি, ছিনতাই, প্রতারনা করে বিয়ে ও খুন জখমের হুমকির অভিযোগে আদালতে মামলা নতুন কুড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে ফুটবল ও জার্সি উপহার দিলেন বিএনপি নেতা এমএ হাসান বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু

কয়রায় চুরি, ছিনতাই, প্রতারনা করে বিয়ে ও খুন জখমের হুমকির অভিযোগে আদালতে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

কয়রা উপজেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে চুরি ছিনতাই প্রতারনা শ্লীলতাহানি ও খুন জখমের ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও উপজেলা নির্বাহী আদালতে মামলা দায়ের করা হয়েছে। মোঃ আব্দুস সাত্তার গাজী বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর-২২৪/২০২৬ এবং আয়শা খাতুন বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর এমআর-৩৪/২৬।

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, আছাদুল ইসলাম, আঃ রহিম সরদার, জামাল সানা, ইবাদুল সরদার, মাহফুজা বেগম, রেজাউল সরদার, ইসরাত জাহান ইশিতা, আছাদুল মোড়ল, রায়েতা সুলতানাগন মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে জীবন নাশের হুমকিসহ বসত বাড়ীতে প্রবেশ করে অভিযোগকারীদের ব্যাপক মারপিট করিয়া ঘরের মধ্যে হইতে বাক্স ভেঙ্গে টাকা, স্বর্ণের অলঙ্কার ইত্যাদি লুটপাট করিয়া লইয়া যায় এবং বাড়ি ঘর দোর আসবাবপত্র ভাঙ্গিয়া ব্যাপক ক্ষতিসাধন করে।

এছাড়াও ইশিতা আক্তার ও আছাদুল ইসলাম যোগসাজস করিয়া প্রতারনার আশ্রয় লইয়া অভিযোগকারী আয়শা খাতুনকে ঠকিয়ে গোপনে বিয়ে করিয়াছে বলে অভিযোগ রয়েছে। আছাদুল ইসলাম এর স্ত্রী হিসেবে আয়শা খাতুন ও ২টি কন্যা সন্তান থাকার পরেও আছাদুল ১ম স্ত্রীর অনুমতি না লইয়া গোপনে ইশিতাকে বিয়ে করে ইশিতার পিতা আসাদুল মোড়লকে বিদেশে লইয়া গেছে এবং ইশিতা আক্তারকে বিদেশে লইবার জন্য পাসপোর্ট আবেদন করিয়াছে যেখানে স্বামীর নাম আছাদুল ইসলামের নাম দেখা যায়। ভুক্তভোগী আয়শা ২টি কন্যা সন্তানকে লইয়া অসহায় হইয়া আইন শৃঙ্খলা বাহিনিসহ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন যে, প্রতারিত করে ইশিতা আক্তার তার স্বামীকে বিয়ে করে তাকে অসহায় অবস্থায় ফেলে যেন বিদেশে গমন করতে না পারে তাহার বিহিত ব্যবস্থা নিতে জোর দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আদালতে খোজ নিয়ে মামলার সত্যতা পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট