
কয়রা উপজেলা প্রতিনিধি:
কয়রা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন মামলায় জব্দকৃত মালামালসমূহ নিলামে বিক্রয় হবে আগামী ২৮/০৭/২০২৬ ইং তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার।
গত ইং ২২/০৭/২০২৬ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কয়রা এবং সভাপতি, নিলাম কমিটি, কয়রা ও পাইকগাছা নিলাম কমিটি, খুলনা জনাব সন্জয় পাল কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রা চৌকি, খুলনা এর বিভিন্ন মামলায় নিম্নোক্ত জব্দকৃত আলামত আগামী ২৮/০৭/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৩:৩০ ঘটিকায় আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হবে। উক্ত নিলামে সর্ব সাধারণ অংশগ্রহন করতে পারিবে। অংশগ্রহনের নিয়মাবলী আদালতের অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
নিলামে বিক্রয়যোগ্য মালামাল হলো জি.আর ১৩৩/২৫ (কয়রা) নং মামলায় আনুমানিক ২৯৯ কেজি শুটকি চিংড়ি, এফসিআর ২০/২০২৬ নং মামলায় আনুমানিক ৩ কেজি মধু, এফসিআর ২২/২০২৬ নং মামলায় আনুমানিক ৫৯ কেজি মধু।