1. live@koyrarkantha.online : কয়রার কন্ঠ : কয়রার কন্ঠ
  2. info@www.koyrarkantha.online : কয়রার কন্ঠ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় এনসিপির আহবায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ কয়রায় শহীদ ঢালী মিজানুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিলরুবা মিজান কয়রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা আটক কয়রায় স্বামীর টাকা ও স্বর্নলংকার নিয়ে উধাও স্ত্রী: বিদেশ গমনের চেষ্টা কয়রা আদালতের বিভিন্ন মামলায় জব্দকৃত মালামাল নিলামে বিক্রি হবে মঙ্গলবার আম খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত, একজনের মৃত্যু জাগপার খুলনা জেলা কমিটি ঘোষণা: সভাপতি আরিফুল সম্পাদক মাহমুদুল কয়রায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন: অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা কয়রায় চুরি, ছিনতাই, প্রতারনা করে বিয়ে ও খুন জখমের হুমকির অভিযোগে আদালতে মামলা নতুন কুড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে ফুটবল ও জার্সি উপহার দিলেন বিএনপি নেতা এমএ হাসান

আম খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত, একজনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৯২ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের একটি পরিবারে পাঁচজন সদস্য আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। তাদের মধ্যে বুধবার (১০ জুন) বিকালে লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন।

অসুস্থরা হলেন— তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে পরিবারটির ছয় সদস্যের মধ্যে পাঁচজন সদস্য স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। আম খাওয়া পাঁচজনই পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। তাদের বারবার পাতলা পায়খানা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নিহতের ভাইপো সাংবাদিক নিতিশ সানা জানান, বাজার থেকে কেনা আম রাতে খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেট খারাপ হয় এবং পরবর্তীতে ডায়রিয়ায় আক্রান্ত হন। বিশেষ করে তার জেঠিমা লতিকা সানার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকালে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। অথবা বাড়িতে সংরক্ষণের পর কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শেও আসতে পারে। যা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন।

ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ফল পাকাতে ব্যবহৃত রাসায়নিক ও বাজারে বিক্রি হওয়া আমের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

এদিকে, সাংবাদিক নিতিস সানা কয়রা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক। তার জেঠিমা (চাচী) মারা যাওয়ায় কয়রা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন, ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সহ সভাপতি এড. আবু বকর সিদ্দিক ও মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোনায়েম বিল্লাহ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ান, নির্বাহী সদস্য মাওলা বকস, সদর উদ্দিন আহমেদ, ইমতিয়াজ উদ্দিন, কামাল হোসেন, সিরাজুদ্দৌলা লিংকনসহ সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট