1. live@koyrarkantha.online : কয়রার কন্ঠ : কয়রার কন্ঠ
  2. info@www.koyrarkantha.online : কয়রার কন্ঠ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় এনসিপির আহবায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ কয়রায় শহীদ ঢালী মিজানুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিলরুবা মিজান কয়রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা আটক কয়রায় স্বামীর টাকা ও স্বর্নলংকার নিয়ে উধাও স্ত্রী: বিদেশ গমনের চেষ্টা কয়রা আদালতের বিভিন্ন মামলায় জব্দকৃত মালামাল নিলামে বিক্রি হবে মঙ্গলবার আম খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত, একজনের মৃত্যু জাগপার খুলনা জেলা কমিটি ঘোষণা: সভাপতি আরিফুল সম্পাদক মাহমুদুল কয়রায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন: অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা কয়রায় চুরি, ছিনতাই, প্রতারনা করে বিয়ে ও খুন জখমের হুমকির অভিযোগে আদালতে মামলা নতুন কুড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন দলকে ফুটবল ও জার্সি উপহার দিলেন বিএনপি নেতা এমএ হাসান

কয়রায় শহীদ ঢালী মিজানুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিলরুবা মিজান

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার কয়রা উপজেলায় আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশা করছেন কয়রা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি দিলরুবা মিজান। শহীদ ঢালী মিজানুর রহমানের অসমাপ্ত স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন এবং এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নের ব্রত নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।

​রাজনীতি ও জনসেবায় দিলরুবা মিজানের দীর্ঘদিনের পথচলা রয়েছে। তিনি এর আগে একাধিকবার আমাদী ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সফল মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও আস্থার সাথে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। তৃণমূল পর্যায়ে তাঁর এই রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগের কারণে স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

​এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, শহীদ ঢালী মিজানুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার স্ত্রী দিলরুবা মিজান কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

​আসন্ন আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী দিলরুবা মিজান বলেন, ” আমার স্বামী শহীদ ঢালী মিজানুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জনগণের সেবা করার জন্য আমি সর্বাত্মকভাবে প্রস্তুত। অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের অধিকার ও কল্যাণে কাজ করে যেতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং এলাকাবাসী তাদের মূল্যবান ভোট ও সমর্থন দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

​এদিকে তাঁর এই মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে কয়রা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ করা গেছে। জনকল্যাণমুখী ও পরীক্ষিত এই নেত্রীর নির্বাচনী যাত্রায় সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তাঁর অনুসারী ও শুভানুধ্যায়ীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট